Saturday, October 24, 2026
Homeঅপরাধরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আবেদন

রাষ্ট্রপতি নির্বাচনের পথ প্রশস্ত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানিয়ে করা একটি রিট সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য যদি তাকে মনোনীত করা রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেন বা দলের বিপক্ষে ভোট দেন, তবে তার সংসদ সদস্যের পদ শূন্য হয়ে যাবে।

আপিল বিভাগে করা আবেদনে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

আপিল বিভাগের সংশ্লিষ্ট চেম্বার বিচারপতি আজ বিকেলে এই আবেদনের ওপর শুনানি করতে পারেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

গত মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে ইউনুছ আলী আকন্দের দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দেন।

হাইকোর্টের আদেশে বলা হয়, সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটি সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এই ইস্যুতে আদালত হস্তক্ষেপ করতে পারেন না।

আদালতের পর্যবেক্ষণ, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর অধীনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বৈধভাবে ঘোষণা করা হয়েছে এবং রিট আবেদনে কোনো সারবত্তা নেই।

এদিন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের আদেশের পর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ১৩ আগস্ট জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। এতে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে কেন অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছিল।

এ ছাড়া রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০ আগস্ট নির্ধারিত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের ওপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments