Friday, May 1, 2026
Homeবিনোদনছুটির দিনে বলিউডের যে ৭ হরর সিনেমা দেখতে পারেন

ছুটির দিনে বলিউডের যে ৭ হরর সিনেমা দেখতে পারেন

সাপ্তাহিক ছুটির দিনে হরর সিনেমা দেখতে চান? কিন্তু কী দেখবেন বুঝতে পারছেন না। এখানে আপনার জন্য সাতটি সিনেমার কথা জানানো হলো। যেগুলো চাইলে নেটফ্লিক্সে দেখতে পারেন।

বুলবুল সিনেমাতে একসঙ্গে পাবেন হরর, রহস্য, ড্রামা। সিনেমাতে দেখা যায়, একজন পুরুষ বাড়ি ফিরে এসে তার ভাবিকে খুঁজে পান। সে নীরবে গ্রামের নারীদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি, পাওলি দম, রাহুল বোস, পরমব্রত চট্টোপাধ্যায়। এটি পরিচালনা করেছেন অনভিতা দত্ত, প্রযোজনা করেছেন আনুশকা শর্মা এবং কর্ণেশ শর্মা।

রুহি অতিপ্রাকৃত হরর-কমেডি সিনেমা, যেখানে দুই বন্ধু এক কনেকে অপহরণ করার দায়িত্ব পায়। কিন্তু পরিস্থিতি ভয়ংকর মোড় নেয়, যখন তাদের একজন বন্দী মেয়েটির প্রেমে পড়ে যায়। অন্যদিকে অন্যজন সেই মেয়েকে ভর করা আত্মার প্রেমে পড়ে। 

সিনেমাটিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, জাহ্নভি কাপুর, বরুণ শর্মা, অ্যালেক্স ও’নিল, মানব ভিজ, সরিতা যোশী। পরিচালনা করেছেন হার্দিক মেহতা।

রহস্যময় শহর বারামুল্লার এক পুলিশ কর্মকর্তাকে সিনেমার গল্প। তিনি নিখোঁজ শিশুদের মামলা তদন্ত করতে গিয়ে অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হন, যা তার পরিবারকে হুমকির মুখে ফেলে দেয়।

বারমুল্লায় অভিনয় করেছেন মানব কৌল, ভাষা সুম্বলি, আরিস্তা মেহতা, রোহান সিং, নীলুফার হামিদ, মাসুম মুমতাজ খান, আশ্বিনী কৌল, বিকাশ শুক্লা, মীর সারওয়ার, প্রিয়াঙ্ক তাতারিয়া। এটি পরিচালনা করেছেন আদিত্য সুহাস জাম্বালে।

শয়তান একটি পরিবারের গল্প। তাদের মেয়ে অচেনা ব্যক্তির কালো জাদুর নিয়ন্ত্রণে চলে যায়। সিনেমাটি ২০২৩ সালের গুজরাটি ফিল্ম ভাসের ওপর ভিত্তি করে নির্মিত।

শয়তানে অভিনয় করেছেন অজয় দেবগন, আর. মাধবন, জ্যোতিকা, জানকি বডিওয়ালা, অন্নগদ রাজ এবং পরিচালনা করেছেন বিকাশ বহল।

ঘোস্ট স্টোরিজ একটি অ্যান্থলজি হরর ফিল্ম। যেখানে চারটি ছোট ছোট হরর গল্প একত্রে উপস্থাপন করা হয়েছে। এই সিনেমাটি দর্শককে থ্রিলিং অভিজ্ঞতা দেবে।

ঘোস্ট স্টোরিজে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, অবিনাশ তিওয়ারি, জাহ্নভি কাপুর, রঘুবীর যাদব, সোভিতা ধুলিপালা, বিজয় ভার্মা, পবাইল গুলাটি। এটি পরিচালনা করেছেন করণ জোহর, দিবাকর বন্দ্যোপাধ্যায়, জয়া আখতার ও অনুরাগ কাশ্যপ।

একটি পৌরাণিক হরর চলচ্চিত্র মা। এখানে দেখানো হয়েছে কীভাবে একজন মা তার মেয়েকে রক্ষা করতে একটি দানবের বিরুদ্ধে লড়াই করে। ওই দানব তাদের ধ্বংস করতে চায়।

সিনেমাটিতে অভিনয় করেছেন কাজল, রনিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, খেরিন শর্মা। এটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া।

এই তালিকার আরেকটি অবশ্যই দেখার মতো হরর সিনেমা ‘কালি খুহি’। সিনেমাটির গল্প একটি ১০ বছরের মেয়েকে ঘিরে, যে তার পরিবার এবং গ্রামকে ভূত-প্রেতের অভিশাপ থেকে বাঁচানোর চেষ্টা করে। 

সিনেমাটি অভিনয় করেছেন শাবানা আজমি, সানজিদা শেখ, রিভা আরোরা, সত্যদীপ মিশ্র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments