Thursday, July 23, 2026
Homeআর্জেন্টিনাকে কাঁপিয়ে দেয়া কোচকে রেখে দিচ্ছে মিশর

আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেয়া কোচকে রেখে দিচ্ছে মিশর

নিজেদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হোসাম হাসানের অধীনে এবারের বিশ্বকাপে ইতিহাস সেরা ফলাফল করেছে মিশর। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও প্রায় বিদায় করে দিয়েছিল বিশ্বকাপ থেকে। শেষ পর্যন্ত নাটকীয়ভাবে হেরে ভঙ্গ হয়েছে কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন। তবে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কোচ হোসাম হাসানের উপর ভরসা রাখছে মিশর।  

এক আনুষ্ঠানিক বিবৃতিতে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হানি আবু রিদা ঘোষণা দিয়েছেন, বোর্ডের সম্মতিক্রমে জাতীয় দলের কোচ হোসাম হাসান ও পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি নবায়ন করা হয়েছে’। 

মিশরের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ২০৩০ সাল পর্যন্ত হোসামের সাথে নতুন চুক্তি করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। 

৫৯ বছর বয়সী হোসাম হাসানকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সালাহদের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়। এবারের বিশ্বকাপে স্মরণীয় পারফরম্যান্সের আগে মিশরকে গত বছর আফ্রিকান কাপ অব ন্যাশনসের সেমিফাইনালে তুলেছিলেন হোসাম। 

বিশ্বকাপে আসার আগেই মিশর জাতীয় দলের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল হোসামের। হোসাম নিজেই জানিয়েছিলেন, এই বছরের ফেব্রুয়ারি থেকে চুক্তি ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments