Friday, May 1, 2026
Homeআন্তর্জাতিকইরান পরমাণু অস্ত্র না তৈরির শর্তে রাজি, দাবি ট্রাম্পের

ইরান পরমাণু অস্ত্র না তৈরির শর্তে রাজি, দাবি ট্রাম্পের

ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার শর্তে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, বর্তমানে যে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে তার মেয়াদ হবে ২০ বছরের বেশি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাম্প এসব দাবি করেন বলে আল জাজিরা জানিয়েছে।

তেহরানের সঙ্গে একটি বড় চুক্তির সম্ভাবনা ‘খুবই ইতিবাচক’ অবস্থায় আছে উল্লেখ করে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহান্তেই ইরানি প্রতিনিধি দলের সঙ্গে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

তার দাবি, তেহরান প্রায় সব শর্তে রাজি হয়েছে, যার মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

ট্রাম্প আরও জানান, চুক্তিটি যদি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সই হয়, তবে তিনি সেখানে যেতে পারেন। 

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা। তবে ট্রাম্পের দাবি, এর আগেই চুক্তি হয়ে যেতে পারে, ফলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।

তবে শেষ পর্যন্ত যদি কোনো চুক্তি না হয়, তবে পুনরায় যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments