Wednesday, April 29, 2026
Homeরাজনীতিএনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল-সংগঠনের ৪৫ জন

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল-সংগঠনের ৪৫ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের ৪৫ জন নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

আজ রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

এনসিপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আবদুল হক, ইউপি বাংলাদেশের সভাপতি আলী হাসান জুনায়েদ ও মুখপাত্র শেহরিন সুলতানা ইরা।

‘জুলাইয়ে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক হয়েছিলাম। সেই আকাঙ্ক্ষা থেকেই এখন আবার তরুণদের শক্তি একত্রিত হচ্ছে,’ বলেন এনসিপির আহ্বায়ক। 

‘বিকেলের মধ্যেই নতুন সদস্যদের দায়িত্ব বণ্টন করা হবে,’ বলেন নাহিদ।

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক নির্বাচনে গণভোট ও জনগণের রায় উপেক্ষা করা হয়েছে। দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংসতা ছড়িয়ে পড়ছে। দেশে এখন একটি বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন। গণঅভ্যুত্থানের সময় শুরু হওয়া বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের আন্দোলনকে শেষ পর্যন্ত এগিয়ে নিতে হবে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘কে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ এমনকি ছাত্রলীগ থেকে এনসিপিতে এলো, সেটি আমাদের জন্য মূল বিষয় নয়। তারা এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠক ও কর্মী হিসেবে কাজ করবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments