Wednesday, July 22, 2026
Homeকিছু চোখ গল্প বলে, সেই চোখ নিয়ে নাটক

কিছু চোখ গল্প বলে, সেই চোখ নিয়ে নাটক

সব সুন্দর চোখ এক রকম নয়। কিছু চোখে লুকিয়ে থাকে হাজারো কথা। কিছু চোখ শুধু একবার তাকিয়েই মন কাড়ে। আর কিছু চোখ যেন নিজের মতো করে গল্প বলতে জানে।

এমনই এক জোড়া চোখকে ঘিরে তৈরি হয়েছে নতুন নাটক ‘কাজল চোখের মেয়ে’।

নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তটিনী। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

গল্পের কেন্দ্র একটি একান্নবর্তী পরিবার। আছে ভালোবাসা, অভিমান, টানাপোড়েন ও পরিবারের উষ্ণতা। অর্থাৎ, শুধু প্রেম নয়, সম্পর্কেরও গল্প বলবে এই নাটক।

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘অনেক চোখই সুন্দর। কিন্তু কিছু চোখ গল্প বলে। কাজল মেখে সেই চোখ আরও মায়াবী হয়ে ওঠে। এই গল্পে জোভান ও তটিনীকে সবচেয়ে মানিয়েছে বলেই তাদের নিয়েছি।’

নাটকটি নিয়ে বেশ আশাবাদী তটিনীও। তার ভাষায়, ‘সৌখিন ভাইয়ের রোমান্টিক নাটকের আলাদা সৌন্দর্য আছে। এবারও আমরা খুব যত্ন নিয়ে কাজ করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

জোভানের কথাতেও একই রকম উচ্ছ্বাস। তিনি বলেন, ‘সৌখিন ভাই খুব গুছিয়ে কাজ করেন। তাই তার নাটক পর্দায় সব সময় সুন্দর লাগে। এর আগে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। কাজল চোখের মেয়ে সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন।’

শুধু গল্প নয়, নাটকে থাকছে দুটি নতুন গানও। গান লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন সাজিদ সরকার। কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব, রুমি রুশা ও প্রিয়।

নাটকটি শিগগিরই ক্যাপিটাল ড্রামাতে মুক্তি পাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments