Wednesday, April 29, 2026
Homeসারাদেশকুড়িগ্রামে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২ বাংলাদেশি আটক

কুড়িগ্রামে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২ বাংলাদেশি আটক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল রোববার ভোররাতে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুজন হলেন—নাগেশ্বরী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কুমারটারী গ্রামের সোহাগ মিয়া।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, আটক দুই বাংলাদেশিকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments