Saturday, July 25, 2026
Homeঅপরাধকু‌ষ্টিয়ায় ‘আধিপত‌্য’ নিয়ে দ্বন্দ্বে দুজনকে কুপিয়ে হত্যা

কু‌ষ্টিয়ায় ‘আধিপত‌্য’ নিয়ে দ্বন্দ্বে দুজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত‌্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রা‌মে এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ২০ থেকে ৩০ জন অংশ নেন বলে জানা গেছে।

নিহত দুজন হ‌লেন দেবীনগর গ্রা‌মের ফারুক হোসেন (৪০) ও পাশের খানপুর গ্রা‌মের আবদুল শেখ (২৫)।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বি‌কে‌লে স্থানীয় দুই পক্ষের ম‌ধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে রাতে স্থানীয় মিন্টু চৌ‌কিদা‌রের সমর্থকেরা দেশি অস্ত্রশস্ত্র নি‌য়ে সালিম হোসেনের বাড়িতে অত‌র্কিত হামলা চালান। হামলাকারীরা সালিমের অনুসারী ফারুক, আবদুল ও মুল্লুককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবদুল শেখ।

গুরুতর আহত মুল্লুককে স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মিন্টু চৌকিদার ও সালিমের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই জোড়া খুনের ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments