Thursday, July 23, 2026
Homeখেলোয়াড়েরা সবাই সুস্থ আছে, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত: নরওয়ে কোচ

খেলোয়াড়েরা সবাই সুস্থ আছে, ইংল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত: নরওয়ে কোচ

ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে হুট করে ছড়িয়ে পড়ে, অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন নরওয়ের বেশ কিছু ফুটবলার। তবে এমন কোনো অসুস্থতার খবর নাকচ করে দিয়ে নরওয়ের কোচ নিশ্চিত করেছেন, তার খেলোয়াড়েরা সবাই সুস্থ আছেন এবং ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত। 

বিশেষ করে দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ডের শারীরিক সুস্থতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লে তা দূর করতে বাধ্য হন দলটির কোচ স্টেল সোলবাকেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা ঠিক যে ওডেগার্ড অসুস্থ ছিল। তবে সেটা অধিনায়ক মার্টিন ওডেগার্ড নয়, বরং তার আত্মীয় থমাস ওডেগার্ড, যে পেশায় একজন ফিজিও’।

ওডেগার্ডের পাশাপাশি স্কোয়াডের কোনো ফুটবলারকে নিয়েই অসুস্থতার কোনো শঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন সোলবাকেন, ‘প্রত্যেক খেলোয়াড় সুস্থ আছে। স্কোয়াডে কারোর কোনো অসুস্থতা নেই। কোচিং স্টাফের এক-দুইজন কিছুটা অসুস্থ’। 

দলের সাথে থাকা চিকিৎসক ওলা স্যান্ডও নিশ্চিত করেছেন, সবাই ইংল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত আছেন। এত লম্বা একটি টুর্নামেন্টে ৫০ জনেরও বেশি সদস্যের একটি দলে কারোর কারোর সামান্য অসুস্থ হওয়াকে স্বাভাবিক ঘটনা বলেছেন তিনি। 

দুইদিন আগে সোলবাকেনের এক মন্তব্যের পর নরওয়ের খেলোয়াড়দের অসুস্থতার ব্যাপারটি আরও ছড়িয়ে পড়ে। নরওয়ে কোচ বলেছিলেন, তার স্কোয়াডের কিছু ফুটবলার একটু অসুস্থ বোধ করছেন। তবে সেটা কোনো ভাইরাসজনিত কারণে নয়, বরং মাসব্যাপী এই টুর্নামেন্টের ভ্রমণ ধকল, গরম, বারবার হোটেল পরিবর্তন, অনুশীলন ও উত্তেজনাপূর্ণ ম্যাচের ধকল থেকে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।  

তবে ফুটবলাররা সুস্থ থাকলেও নরওয়ের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে মায়ামির গরম। আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচের দিন মায়ামিতে তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ম্যাচ শুরুর আগে বিচ্ছিন্ন বজ্রপাতও হতে পারে। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments