Thursday, July 23, 2026
Homeঅপরাধগাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল–সমাবেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল–সমাবেশ

গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন অফিস চত্বরে ‘শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার’ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা মো. ফরিদুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম।

তিনি বলেন, ‘নৈতিক স্খলনের ঘটনায় গাজী নজরুল শুধু নিজের সম্মানের ক্ষতি করেননি, সমগ্র আলেম সমাজকে অপমানিত করেছেন। তাই আপনার মতো ব্যক্তিকে আর পবিত্র সংসদে দেখতে চাই না। আপনি অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় আমরা আরও বড় আন্দোলনের ডাক দেব।’

এদিকে, গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে উপজেলার ঈশ্বরীপুর, কাশিমাড়ী ও নুরনগর ইউনিয়নে ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদ অলংকৃত করার যোগ্যতা হারিয়েছেন। শ্যামনগরবাসী তাকে প্রত্যাখ্যান করেছেন, কেউ তাকে আর শ্যামনগরের মাটিতে দেখতে চান না। তার সংসদ সদস্য পদ বাতিল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

প্রসঙ্গত, গতকাল বুধবার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments