Saturday, July 25, 2026
Homeঅপরাধজামালপুরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

জামালপুরে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্ত স্বপনকে (৩৮) হাতে-নাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments