Friday, July 24, 2026
Homeঅপরাধটঙ্গীর মাজার বস্তিতে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪২

টঙ্গীর মাজার বস্তিতে পুলিশের অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৪২

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হেরোইন ও ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রোববার সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানের একাংশে অবস্থিত মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আজ আদালতে পাঠানো হবে।

বেলায়েত হোসেন বলেন, টঙ্গী থেকে মাদক নির্মূলে জিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments