Wednesday, July 22, 2026
Homeটেইলর সুইফটের বিয়ের গুঞ্জন, কেন গোপন রাখা হচ্ছে তথ্য

টেইলর সুইফটের বিয়ের গুঞ্জন, কেন গোপন রাখা হচ্ছে তথ্য

আজ যেন সত্যিই একটি রূপকথার দিন। বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রেভিস কেলসি বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এক বছর আগে বাগদান সেরেছিলেনন এই জুটি।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের আনুষ্ঠানিক বিয়ে হওয়ার কথা। এই অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠ বন্ধু-স্বজনদের পাশাপাশি আরও কয়েকশ অতিথি উপস্থিত থাকবেন।

ধারণা করা হচ্ছে, এটি হবে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজন। তবে বিয়ের অনেক বিষয় এখনো গোপন রাখা হয়েছে।

এপি যে সিটি পারমিট পেয়েছে, তাতে দেখা যায় বিকেল ৫টায় অনুষ্ঠানটি শুরু হয়ে পরদিন ভোর ৪টা পর্যন্ত চলতে পারে।

নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে জড়িত একজন আইনশৃঙ্খলা কর্মকর্তা আগে এপিকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতে ছোট পরিসরে রিহার্সাল ডিনারের আয়োজন করা হয়। অতিথিদের গোপনীয়তা রক্ষার জন্য একটি বড় তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল, যেন তাদের আগমন ও প্রস্থান বাইরে থেকে দেখা না যায়।

গত তিন বছর ধরে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ ছিল। তারা যখন প্রথম সম্পর্কে জড়ান, তখন থেকেই ভক্তদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে সুইফটের বিশাল ভক্তগোষ্ঠী ‘সুইফটিজ’ সবসময়ই এই সম্পর্কের খুঁটিনাটি জানতে আগ্রহী ছিল।

এখন সবচেয়ে বড় কৌতূহল হলো, কীভাবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে বিলাসবহুল বিয়ের ভেন্যুতে রূপান্তর করা হয়েছে। কে অনুষ্ঠানে গান গাইবেন, কে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এসব বিষয়ও এখনো রহস্যে ঘেরা। গত কয়েক দিন ধরে ট্রাকে করে কর্মীরা নিয়মিতভাবে বিভিন্ন সরঞ্জাম ও নির্মাণসামগ্রী ভেন্যুর ভেতরে নিয়ে যাচ্ছেন। এর ফলে জল্পনা-কল্পনা আরও বেড়েছে।

ভক্তদের আরেকটি বড় আগ্রহের বিষয় হলো, টেইলর সুইফট বিয়েতে কেমন পোশাক পরবেন। বিভিন্ন মিউজিক ভিডিওতে তাকে বিয়ের পোশাকে দেখা গেলেও বাস্তব জীবনের এই বিশেষ দিনে তার সাজ কেমন হবে, তা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন।

অনেকের কাছেই সবচেয়ে বড় প্রশ্ন, বিয়ের স্থান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনকেই কেন বেছে নেওয়া হলো? কেউ কেউ মনে করেছিলেন, এটি হয়তো আসল ভেন্যুকে গোপন করার একটি কৌশল।

আবার অন্যদের মতে, জানালাবিহীন এই বিশাল ভবন এবং এর কঠোর নিরাপত্তাব্যবস্থা বিশ্বের অন্যতম আলোচিত এই তারকা জুটির বিয়ের গোপনীয়তা রক্ষা করবে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ বারবার এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, সপ্তাহ শেষে শহরের সব বড় অনুষ্ঠানের মতো এই ভেন্যুতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

এদিকে নিউইয়র্কে এমনিতেই ব্যস্ত সপ্তাহ চলছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। পাশাপাশি হাডসন নদীতে ঐতিহ্যবাহী পালতোলা জাহাজের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। নিউ জার্সিতে রয়েছে বিশ্বকাপের একটি ম্যাচ। এর সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে।

এরই মধ্যে সপ্তাহের শুরুতে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি যুক্তরাষ্ট্রের ২০টি স্থানীয় ও জাতীয় দাতব্য সংস্থাকে মোট ২ কোটি ৬০ লাখ ডলার অনুদান দিয়েছেন।

বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সত্যিই কি আজ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসতে যাচ্ছে এই বহুল আলোচিত তারকা জুটির বিয়ের আসর?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments