Wednesday, July 22, 2026
Homeসারাদেশঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ জলাবদ্ধতা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ জলাবদ্ধতা

কালিয়াকৈর পৌরসভায় টানা বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ, হরিনহাটি এলাকায় হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কালিয়াকৈরে ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি মানুষের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও সড়কে জমে থাকা পানি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রোববার (১২ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভার হরিনহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙা মসজিদ, খাজার ডেক,আনসার একাডেমি এলাকা, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, নিশ্চিতপুর, হাবিবপুর, রূপনগর, কলাবাধা, ডাইনকিনী, হরতকীতলা, মাইওয়ান, দিঘীরপাড় বটতলা, পূর্ব চান্দরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগের চিত্র দেখা যায়। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানিতে সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, খাল ও জলাশয় ভরাট, পানি প্রবাহের স্বাভাবিক পথ সংকুচিত হয়ে যাওয়া এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারনে সামান্য ভারি বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বিশ্বাসপাড়া, হরিনহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ খালগুলোর মুখ সংকুচিত হয়ে যাওয়ায় পানি দ্রুত নামতে পারছে না।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে খালগুলোর পানি ধারণ ক্ষমতা অতিক্রম করেছে। ফলে পানি দ্রুত নামতে পারছে না। পরিস্থিতি মোকাবিলায় ড্রেন পরিষ্কার, খাল থেকে প্রতিবন্ধকতা অপসারণ এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে খাল পুনঃখনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments