Wednesday, July 22, 2026
Homeঅপরাধঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় এক পরিবারের ৩ জন নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় এক পরিবারের ৩ জন নিহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় এক পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার গিলারচালা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৪২), তার স্ত্রী বিথী আক্তার (২৭) ও তাদের শিশুসন্তান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে বাকি দুজন মারা যান।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তিনি।

নিহত রাকিব ও তারা স্ত্রী বিথী স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে।

ওসি বলেন, ‘কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments