Friday, July 24, 2026
Homeঅপরাধনরসিংদীতে নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

নরসিংদীতে নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসল করতে নেমে পানির তীব্র স্রোতে তলিয়ে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে কাকন নদীতে তলিয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে তিন শিশুকে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতরা হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও অন্য এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৯)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের মেঘনার শাখা নদী কাকনে ছয় শিশু একসঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে পানির তীব্র স্রোতে তারা ভেসে গিয়ে তলিয়ে যেতে থাকে।

শিশুদের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং নদী থেকে ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাবিয়া, আয়েশা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।

জীবিত উদ্ধার তিন শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওসি মো. মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments