Friday, July 24, 2026
Homeঅপরাধনরসিংদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নরসিংদীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলো—শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে নিপা (৭) ও একই গ্রামের নূরুজ্জামানের মেয়ে জান্নাতি (৮)। তারা ভেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার চান্দেরকান্দি এলাকায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নিপা ও জান্নাতিসহ চার শিশু বাড়ির সামনে নামারচর বিলে গোসল করতে যায়। সেসময় নিপা ও জান্নাতি পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি জানালে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শীলা ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

ওসি মজিবুর রহমান বলেন, পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments