Wednesday, April 29, 2026
Homeসারাদেশনিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবকের পরিচয় জানাল পুলিশ

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবকের পরিচয় জানাল পুলিশ

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি হাজারীবাগের জিগাতলা এলাকার সুলতানগঞ্জের বাসিন্দা কে এম ফকরুদ্দিনের ছেলে।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিবিআই নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে। তার আরও বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে নিউমার্কেটের বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন নাঈম আহমেদ।

তাকে নিয়ে আসা শিক্ষার্থী মো. মেজবাহ রহমান ডেইলি স্টারকে বলেন,  দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ওই যুবককে এলোপাতাড়ি গুলি করেন। তখন তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। সেসময় আশপাশের লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যান।  

তিনি বলেন, হামলাকারী দুইজনই ক্যাপ ও মাস্ক পরা ছিলেন।

প্রত্যক্ষদর্শী রতন হোসেন ডেইলি স্টারকে বলেন, ওই যুবক হেঁটে বটতলা এলাকা থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। শহীদ শাহ নেওয়াজ হলের গেটের কাছে একটি মোটরসাইকেলে দুইজন অপেক্ষা করছিলেন। ওই যুবককে আসতেই একজন মোটরসাইকেল থেকে নেমে ৪ রাউন্ড গুলি ছোড়ে।

তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারী এগিয়ে গিয়ে মাথায় আরেকটি  গুলি করে। সেসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী তাদের লক্ষ্য করেও গুলি ছোড়ে। পরে মোটরসাইকেলে তারা পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ডেইলি স্টারকে বলেন, নিহত যুবকের মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান ডেইলি স্টারকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments