Friday, July 24, 2026
Homeঅপরাধনিখোঁজের দুদিন পর রাস্তার পাশে মিললো যুবকের মরদেহ

নিখোঁজের দুদিন পর রাস্তার পাশে মিললো যুবকের মরদেহ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রাস্তার পাশে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সবুজ শেখ (৩৫) নামে ওই যুবককে নির্যাতন করে হত্যার পর মরদেহ সড়কের পাশে ফেলে দেওয়া হয় বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে।

আজ শুক্রবার সকালে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামের সড়কের পাশের একটি খাদে সবুজের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানান।

সবুজের বাড়ি উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামে। তার বাবার নাম আবদুর রহিম।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুই দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর সবুজ আর ফিরে আসেননি। তার কোনো খোঁজও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর স্বজনরা সবুজকে শনাক্ত করেন।

তিনি বলেন, ‘নিহত যুবককে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ওই যুবকের বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ছয়টি মামলাও ছিল। আমাদের ধারণা, চুরি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে,’ যোগ করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments