Friday, May 1, 2026
Homeআন্তর্জাতিকনিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না ভ্যান্স: ট্রাম্প

নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না ভ্যান্স: ট্রাম্প

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আজ রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিরাপত্তা পরিস্থিতির কারণেই ভ্যান্স এই সফরে যাচ্ছেন না।

এর আগে শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় ভ্যান্স মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, দিনের শুরুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি সচিব ক্রিস রাইটও একই ধরনের ইঙ্গিত দেন।

এদিকে রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে।

তবে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা অংশ নেবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments