Wednesday, April 29, 2026
Homeসারাদেশনুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের লিখিত আদেশের অপেক্ষায় ইসি

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের লিখিত আদেশের অপেক্ষায় ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, নুসরাতের মনোনয়নপত্রটি নির্বাচন কমিশনের কাছে আছে। আদালতের আদেশটি এলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের লিখিত আদেশ না আসা পর্যন্ত আমরা কিছু করব না।

আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এসব কথা বলেন ইসি আব্দুর রহমানেল। 

তিনি আরও বলেন, আমরা আদালতের আদেশ বাস্তবায়ন করব। আমরা কোনো আপিলে যাবো না। কেননা, মামলায় আমাদের তো পক্ষভুক্ত করা হয়নি।

জানতে চাইলে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান ডেইলি স্টারকে বলেন, এ মামলার ক্ষেত্রে আদালতের আদেশটি এখনো আমাদের হাতে পৌঁছায়নি। কোর্টের আদেশের অনেক গ্রামার আছে।

তিনি বলেন, নুসরাতের মনোনয়নপত্রটি নথিজাত করা হয়েছে। তারা দেরি করে দেওয়াতে এটা ইসির ডেসপাস শাখায় ছিল। আমি তার মনোনয়ন পরে পেয়েছি।

মঈন উদ্দিন বলেন, ৪৯টি মনোনয়নে আপাতত কোনো লিগ্যাল ইস্যু নেই। আমরা কোর্টের আদেশের অপেক্ষায়। কোর্ট যেভাবে বলবে, সেভাবে আমরা ব্যবস্থা নেবো।

গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। ওইদিন সময়সীমা পেরিয়ে যাওয়ার ১৯ মিনিট পর ইসিতে মনোনয়নপত্র জমা দেন নুসরাত।

ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের পর জমা দেওয়ায় মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়নি। ডেসপাচ শাখায় রাখা হয়েছে।

গতকাল সোমবার নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

নির্বাচনে অংশ নিতে নুসরাতের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল ও আদেশ দেন।

রুলে মনোনয়নপত্র গ্রহণ না করা সংক্রান্ত সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments