Sunday, May 3, 2026
Homeখেলাপাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) রোববার জানিয়েছে, দীর্ঘ পাঁচ বছর পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে তারা। এই সফরে তারা দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আগামী ৩ জুন একটি ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজ শুরু হবে। এরপর ৬ ও ৮ জুন বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে জ্যামাইকার কিংস্টনের স্যাবাইনা পার্কে।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ১১, ১৩ এবং ১৪ জুন। সাদা বলের সিরিজ দুটি শেষে মাঠে গড়াবে লাল বলের সিরিজ। ২৫ জুন থেকে প্রথম টেস্ট এবং ৩ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজের উভয় ম্যাচই অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা সর্বশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল, যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ড্র হয়েছিল। পরবর্তীতে ওই একই বছরে ওয়েস্ট ইন্ডিজ দল শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এবং স্বাগতিকদের কাছে পরাজিত হয়।

২০২১ সালের সেই ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ম্যাচের সবকটিতেই হেরেছিল। তবে ২০২৪ সালে ক্যারিবিয়ানরা যখন শ্রীলঙ্কায় গিয়ে তিনটি ওয়ানডে খেলে, তখন স্বাগতিকরা ২-১ ব্যবধানে জয়ী হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments